DSF NEWS
ঢাকা Sunday, 12 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি বিষয়ে বিভাগীয় কমিশনারগণের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

DSF NEWS
DSF NEWS
July 12, 2026 10:28 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি বিষয়ে বিভাগীয় কমিশনারগণের সাথে ১২ জুলাই (রবিবার) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। খুলনা প্রান্তে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে ভিডিও কনফারেন্সে বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন বিভাগের বন্যা পরিস্থিতি বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সভায় রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশ নেন। এর আগে সকালে খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ প্রস্তুতি বিষয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন। সভায় রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম, র‌্যাব-৬ এর অধিনায়ক মোহাম্মদ নিস্তার আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশ নেন। সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসকসহ কর্মকর্তারা অনলাইনে যুক্ত হয়ে সভায় যোগদান করেন।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: অল্প খরচে সঠিক বিচার” – স্লোগানে নবাবগঞ্জে গ্রাম আদালত কর্মশালা

আরও পড়ুন: শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।