DSF NEWS
ঢাকা Thursday, 18 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অল্প খরচে সঠিক বিচার” – স্লোগানে নবাবগঞ্জে গ্রাম আদালত কর্মশালা

DSF NEWS
DSF NEWS
June 18, 2026 2:49 am
Link Copied!

শোয়েব হোসেন(নবাবগঞ্জ, ঢাকা)ঃ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” বিষয়ক এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন, নবাবগঞ্জ।

“বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ – ৩য় পর্যায় প্রকল্প” এর আওতায় আয়োজিত এ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা ইসলাম। কর্মশালার স্লোগান ছিল – “অল্প সময়ে, অল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”।

অনুষ্ঠানে বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, বিচার পদ্ধতি, এখতিয়ার এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, মামলার জট কমাতে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এজন্য স্থানীয় সরকার প্রতিনিধি, এনজিও এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

কর্মশালায় উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে সাধারণ মানুষ গ্রাম আদালত সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবে এবং নিজেদের অধিকার আদায়ে এ প্ল্যাটফর্ম ব্যবহারে উদ্বুদ্ধ হবে।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।