মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:জাতীয় শিক্ষা পদক ২০২৬-এ শেরপুর জেলার নালিতাবাড়ী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এই গৌরবময় অর্জনের মাধ্যমে স্কুলটি জেলার শিক্ষা ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। স্কুল সূত্রে জানা যায়, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, অবকাঠামোগত উন্নয়ন এবং সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই জাতীয় পদক লাভ করেছে।
স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু সাঈদ বলেন, “এটি সম্পূর্ণ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এই অর্জন আমাদের আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে।” জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা এই অর্জনকে স্বাগত জানিয়েছেন এবং বিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

