আজকের সর্বশেষ সবখবর

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ

DSF NEWS
DSF NEWS
November 14, 2026 2:22 am
Link Copied!

বৃটেনের বাংলাদেশের সর্ববৃহৎ কমিউনিটি সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে প্রতিষ্ঠালগ্ন থেকে প্রবাসী বাংলাদেশীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সিলেটের উন্নয়ন এবং কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে মানবতার কল্যাণে

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র

এবং সিলেট বিভাগের ন্যায্য দাবি দাওয়ার ক্যাম্পেইনে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র

বৃহত্তর সিলেটের ৪টি জেলার সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ ২০২৬ এর প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র

১৩ ই নভেম্বর ( শুক্রবার) বেলা ৩ ঘটিকায় মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এর কনফারেন্স হলে সেলাই মেশিন কার্যক্রমের প্রথম পর্বের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র
গ্রেটার সিলেট কমিউনিটির উপদেষ্টা আলহাজ্ব আনসার মিয়ার সভাপতিত্বে এবং ইনসানিয়া হসপিটালের ফাইনান্স ডিরেক্টর আসরাফ আহমেদ এর পরিচালনায় অনুষ্টিত মহতি পোপোগ্রাম প্রধান অতিথি হিসেবে ইউনাইটেড কিংডম এর ব্র্যাডফোর্ড ইস্ট আসনের বৃটিশ পার্লামেন্ট মেম্বার ব্যারিস্টার ইমরান হোসেন এমপি সেলাই মেশিন বিতরণের শুভ উদ্ভোধন ঘোষনা করেন।
বিশেষ অতিথি হিসেবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উপদেষ্টা বিশিষ্ট কমিউনিটি লিডার ও রাজনীতিবিদ মাহিদুর রহমান, ও ব্র্যাডফোর্ড মেট্রোপোলিটান ডিস্ট্রিক্ট কাউন্সিল এর কাউন্সিলার হাসানুজ্জামান খান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতেই সেলাই মেশিন বিতরণ কর্মসূচি ২০২৬ এ যারা অনুদান প্রদান করেছেন সবার নাম পড়ে শুনান এম মুহিবুর রহমান মুহিব। এছাড়া ও বক্তব্য রাখেন ইউসুফ আলী, খালেদ চৌধুরী, সৈয়দ মমশাদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেসিডেন্ট কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর বৃটেন থেকে অনুষ্ঠান চলাকালে টেলিকনফারেন্সে এই প্রজেক্ট বাস্তবায়নে যারা অক্লান্ত পরিশ্রম ও অনুদান প্রদান করেছেন এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সূধীজন,ও উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নারীর ক্ষমতায়ন জীবনের পরিবর্তন এর মানসে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে শুধু মৌলভীবাজার নয় পরবর্তীতে সিলেট হবিগঞ্জ ও সুনামগঞ্জে জেলায় পর্যায়ক্রমে ৫০ টি সেলাই মেশিন বিতরন এর মাধ্যমে ৭ লাখ টাকার এই প্রজেক্ট অব্যাহত থাকবে বলে ঘোষণা প্রদান করেছেন। তিনি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের’ অতীতের মতো আগামী দিনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা ও কামনা করেছেন।

পোগ্রামের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী ইব্রাহিম আহমেদ। সেলাই মেশিন বিতরণ কর্মসূচি ২০২৬ এ যাদের অনুদানে সফল হয়েছে এসসব মানবিক ব্যাক্তিত্বরা হচ্ছেন জিএসসি ইউকে’র প্রেটন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন এমবিই, জিএসসি ইউকে’র প্রতিষ্ঠাকালীন কালচারাল সেক্রেটারি, মিসেস শাহিদা এইচ. হোসাইন, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সিনিয়র উপদেষ্টা,৭১ এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেসিডেন্ট ও মৌলভীবাজর ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এর চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, সংগঠনের জেনারেল সেক্রেটারি সাবেক কাউন্সিলর মোহাম্মদ আশরাফ মিয়া, ট্রেজারার মহিলা নেত্রী হেলেন ইসলাম, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ইস্ট রিজিওনাল প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যাবসায়ী হারুনুর রশিদ, মৌলভীবাজর ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এর ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুন নূর মোহন, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর হাবিবুর রহমান রানা, সাউথ ইস্ট রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন, সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান মুজিব, নর্থ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট শাহজানুর রাজা, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনাল প্রেসিডেন্ট আশিক মিয়া,
কেন্ট রিজিওনাল কালচারাল সেক্রেটারি নূরজাহান রহমান, সাউথ ওয়েলস রিজিওনাল জেনারেল সেক্রেটারি রকিবুর রহমান, ট্রেজারার এ. বি. রুনেল, নর্থ ওয়েলস রিজিওনাল ফাইন্যান্স সেক্রেটারি হারুন আলম, নর্থ রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনোহর আলী (রুকনুজ্জামান), নর্থ রিজিওনাল সিনিয়র সদস্য মোঃ আব্দুল খালেক, নিউপোর্ট শাখার প্রেসিডেন্ট ফয়সল রহমান,নর্থ ওয়েলস রিজিওনাল সিনিয়র মেম্বার শাহ নেওয়াজ শাহান, ও বর্ণবাদ বিরোধী আন্দোলন এর নেতা,মোহাম্মদ আব্দুল মুকিত সহ অন্যান্য দানশীলবৃন্দ।

শেখ নুরুল ইসলাম,
প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি,
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: চেয়ারম্যান হতে চাই না, জনগণের সেবক হতে চাই: তারেক উল্লাহ চৌধুরী

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।