মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার: নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক, সদস্য সচিবসহ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মো. ওমর ফারুক।
সৌজন্য সাক্ষাৎকালে নবগঠিত চাটখিল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদ, সদস্য সচিব রাকিব হাসান রাজ, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন এবং সদস্যসচিব অশ্রু বিন্দু পাটোয়ারীসহ উপস্থিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিগত আন্দোলন সংগ্রামের ত্যাগী কারা নির্যাতিত কর্মি বান্ধব সাবেক ছাত্রনেতা ভিপি ওমর ফারুক।
এ সময় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে কৌশল বিনিময় করেন তাঁরা।
ওমর ফারুক নব গঠিত উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটির নেতাদের সফলতা কামনা করেন। একই সঙ্গে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন: চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল ১২০ কোটি টাকা জাইকার সম্ভাব্য অনুদান

