আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ী মেলা শুরু ৭ই নভেম্বর থেকে

DSF NEWS
DSF NEWS
November 2, 2026 10:50 pm
Link Copied!

মোঃ লুৎফর রহমান,ন কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার পূয়ালী মাদারীপুর গ্রামের ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ী মেলা শুরু হবে ৭ই নভেম্বর থেকে । প্রায় ২০০ বছরের পুরোনো এই মেলাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

প্রতি বছরের মতো এবারও মেলায় বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও দর্শনার্থীদের সমাগম ঘটছে। মেলায় বসে নানা ধরনের পণ্যের দোকান,কসমেটিক, শিশুদের খেলনা, খাবারের দোকানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন।

দীর্ঘদিনের ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির ধারক এই কুন্ডুবাড়ী মেলা স্থানীয় মানুষের কাছে এক বিশেষ আকর্ষণ। মেলাকে ঘিরে দূর-দূরান্তের আত্মীয়স্বজনের আগমনেও মুখর হয়ে উঠে আশপাশের এলাকা।

স্থানীয়দের প্রত্যাশা, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এবারের মেলা সম্পন্ন হবে।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: কালকিনিতে বেশি দামে নিত্যপন্য বিক্রির দায়ে তিন দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা

আরও পড়ুন: আওয়ামী ফ্যাসিস্ট মুজিব এখন চেয়ারম্যান প্রার্থী

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।