আজকের সর্বশেষ সবখবর

চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন: আহবায়ক মুরাদ সিঃযুগ্ম আহ্বায়ক মিলন সদস্য সচিব রাকিব

DSF NEWS
DSF NEWS
October 31, 2026 4:59 pm
Link Copied!

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক যুগ পর অবশেষে নোয়াখালীর ঐতিহ্যবাহী চাটখিল উপজেলা ও চাটখিল পৌরসভা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ত্যাগী ও নির্যাতিত ছাত্রনেতাদের মূল্যায়নের ভিত্তিতে শাহাদাত হোসেন মুরাদকে আহ্বায়ক, ইয়াসিন আরাফাত মিলন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাকিব হোসেন রাজকে সদস্য সচিব করে ৬৮ সদস্য বিশিষ্ট চাটখিল উপজেলা ছাত্রদল কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে, দেলোয়ার হোসেনকে আহ্বায়ক ও অশ্রু বিন্দু পাটোয়ারীকে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট চাটখিল পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির শর্তানুযায়ী, উপজেলা-পৌরসভা আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া আগামী ৩০ কর্মদিবসের মধ্যে অধীনস্থ সকল ইউনিট পুনর্গঠন করে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটি গঠনের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় চাটখিল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদ বলেন, “দীর্ঘ এক যুগ পর চাটখিলের ছাত্রদলকে নতুন করে সংগঠিত করার যে দায়িত্ব আমাদের কাঁধে দেওয়া হয়েছে, তার জন্য জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “বিগত দিনে যারা রাজপথে মামলা, হামলা ও চরম নির্যাতনের শিকার হয়েছেন, সেই ত্যাগী কর্মীদের মূল্যায়নের মাধ্যমেই এই কমিটি গঠিত হয়েছে। আমাদের প্রথম কাজ হবে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তৃণমূলের প্রতিটি ইউনিটকে ঢেলে সাজানো এবং সব ভেদাভেদ ভুলে ছাত্রদলকে একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠনে পরিণত করা। কোনো অপশক্তি বা নির্যাতন চাটখিলের ছাত্রসমাজকে দমাতে পারবে না। আমরা রাজপথে থেকে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং চাটখিলে ছাত্রদলের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”

এদিকে চাটখিলে দীর্ঘদিন পর নতুন কমিটি আসায় তৃণমূলের ছাত্রদল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও চাঙ্গাভাব দেখা গেছে।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: প্রেসক্লাব পাইকগাছা’র জরুরি সভা অনুষ্ঠিত

আরও পড়ুন: চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রুয়েল আহমদ তালুকদার

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।