আতিয়ার রহমান রাজুঃ জয়পুরহাটের আক্কেলপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আক্কেলপুর উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, সাবেক মেয়র ও সাবেক সভাপতি আলমগীর চৌধুরী বাদশা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম পল্টু, বিএনপি নেতা আমিনুর রশিদ ইকো ও সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়ালিউল্লাহ খান রতন, শাকিল হোসেন রবিন, মাহমুদুল রহমান রিপন, মামুন চৌধুরী, দোলন প্রামাণিক, রবিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলীয় নেতাকর্মীরা বক্তব্য দেন। পরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
আরও পড়ুন: মোংলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়
আরও পড়ুন: রামপালে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

