আজকের সর্বশেষ সবখবর

দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১০টি ইউনিয়ন ও ১টি পৌর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা।

DSF NEWS
DSF NEWS
October 28, 2026 10:39 pm
Link Copied!

লিটন প্রধান স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের আওতাধীন ১০টি ইউনিয়ন ও ১টি পৌর শাখার বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ২০ অক্টোবর ২০২৬ ইং প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিলুপ্ত কমিটি গুলো হলো -১নং চিলাহাটি ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি, দেবীগঞ্জ সদর ইউনিয়ন, শালডাঙ্গা, পামুলী, সুন্দর দিঘী, সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন, টেপ্রীগঞ্জ ইউনিয়ন, দন্ডপাল, দেবীডুবা, চেংঠিহাজরা ডাঙ্গা ও দেবীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগ কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরবর্তী সাংগঠনিক নির্দেশনা না দেওয়া পর্যন্ত দলীয় সকল কার্যক্রম উপজেলা শাখা আওয়ামী লীগের নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালিত হবে। উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব গিয়ার উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক, আলহাজ্ব হাসানাৎ জামান চৌধুরী জর্জ।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

আরও পড়ুন: যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশের অভিযোগ, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।