আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় আগুন

DSF NEWS
DSF NEWS
October 22, 2026 3:16 am
Link Copied!

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, কারখানার ইউনিট-২ এর চতুর্থ তলায় সকাল ১০টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা ওষুধ তৈরির কাঁচামালসহ কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। তবে কারখানার কোন তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: কাতারের বাংলাদেশ স্কুলে বিজ্ঞান ও চারুকলা প্রদর্শনীর বর্ণিল উৎসব

আরও পড়ুন: শারদীয় উৎসবে জমজমাট পুরান ঢাকার শাঁখারীবাজার

কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতায় ভেতরে থাকা মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ এবং বিভিন্ন সরঞ্জাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য উদঘাটনে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।