DSF NEWS
ঢাকা Thursday, 8 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়ায় সরকারি দপ্তর ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এডভোকেট শামিম আরা স্বপ্না

DSF NEWS
DSF NEWS
October 8, 2026 10:59 pm
Link Copied!

মো: ইদ্রিস শাকিল স্টাফ রিপোর্টার :- চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য এডভোকেট শামিম আরা স্বপ্না সাতকানিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এসময় তিনি সরকারি সেবার মান, দাপ্তরিক কার্যক্রম ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে এডভোকেট শামিম আরা স্বপ্না সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সাধারণ মানুষ যাতে সরকারি দপ্তর ও স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে যথাযথ সেবা পান, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী রফিকুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদুল হক সিকদারসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ সাতকানিয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন, জনসেবা ও স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করেন। পাশাপাqশি সাধারণ মানুষের প্রত্যাশা ও বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়।

পরিদর্শনকেপরিদর্শনকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।