আজকের সর্বশেষ সবখবর

ক্যান্সার প্রতিরোধ ও স্বাস্থ্যসেবার উন্নয়নে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

DSF NEWS
DSF NEWS
November 8, 2026 3:24 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ক্যান্সার প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ২২২, মধ্য বাসাবোতে অবস্থিত ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের মাননীয় উপাচার্য প্রফেসর তাহমিনা আক্তার।

ক্যান্সার প্রতিরোধ ও স্বাস্থ্যসেবার উন্নয়নে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ক্যান্সার প্রতিরোধ ও স্বাস্থ্যসেবার উন্নয়নে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট ড. সৈয়দ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সোসাইটির প্রকল্প উপদেষ্টা আলী নিয়ামত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ফখরুল আলম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাষাবিদ প্রফেসর ড. প্রতিভা রানী কর্মকার, ড. পলাশ কর্মকারসহ সোসাইটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা।

মতবিনিময় সভায় বক্তারা ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি এসব লক্ষ্য বাস্তবায়নে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, শিক্ষা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর তাহমিনা আক্তার ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ড. সৈয়দ হুমায়ুন কবীর অনুষ্ঠানে উপস্থিত অতিথি, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সহযোগিতায় এ ধরনের উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: ঐক্য শিক্ষা উন্নয়নের প্রত্যয়ে ইউনাইটেড শরীফপুর-এর আত্মপ্রকাশ

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।