আজকের সর্বশেষ সবখবর

দাকোপে সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
September 15, 2026 9:05 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক সড়ক অগ্রাধীকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরামর্শক বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের সহায়তায় দাকোপ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সেবগাতুল্ল্যাহ।

 

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রকৌশলী এমরান আহম্মেদ খানের সঞ্চালনায় কর্মশালায় মূল আলোচক ছিলেন জিআইএস স্পেশালিষ্ট বেটস মোঃ আদনান হোসেন। বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা আকতার, উপজেলার ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফর হোসেন, বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস রায়, কামারখোলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন সানা এবং দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামিম হোসেন। কর্মশালায় প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেনী পেশা ও সুধীজন অংশ গ্রহন করে তাদের মতামত উপস্থাপন করেন।

আরও পড়ুন: ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ বোতল মদ সহ গ্রেফতার জায়েদুল ইসলাম জায়েদ

আরও পড়ুন: জয়চন্ডী ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সামাদ খাঁন রাজু

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।