আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে মোঃ মিলন খানকে দেখতে চান এলাকাবাসী, বাড়ছে জনসমর্থন!

DSF NEWS
DSF NEWS
October 30, 2026 7:32 pm
Link Copied!

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাটঃ বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য হিসেবে মোঃ মিলন খানকে দেখতে চান স্থানীয় এলাকাবাসী। তাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, মোঃ মিলন খান নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, সুপেয় পানির সংকট নিরসন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন।

এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী বলেন, আমরা আশা করি মোঃ মিলন খান ইউপি সদস্য নির্বাচিত হলে আমাদের এলাকার রাস্তাঘাট, সুপেয় পানি ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করবেন। এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে তিনি ভূমিকা রাখবেন বলে আমাদের প্রত্যাশা। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো জন্য মোঃ মিলন খানকে দলীয় মনোনয়ন দিবেন বলে আমাদের রামপাল মোংলার দরিদ্র ও অসহায় মেহনতী মানুষের নেতা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের কাছে দাবি জানান।

এ বিষয়ে সুন্দরবন ইউনিয়নের ৩’নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ মিলন খান বলেন, আমি সুন্দরবন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শুনে সাধ্যমতো সমাধানের উদ্যোগ নেওয়াই আমার মূল লক্ষ্য। আমি মনে করি, একটি এলাকার প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক, পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা থাকবে।
আমাদের ৩ নম্বর ওয়ার্ডে রাস্তাঘাটের উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, ড্রেনেজ সমস্যার সমাধান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন জনদুর্ভোগ নিরসনে কাজ করা প্রয়োজন।
আমি নির্বাচিত হলে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার সার্বিক উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করব।আমি পদ-পদবির জন্য নয়, মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনের মাধ্যমে একজন জনবান্ধব প্রতিনিধি হতে চাই। এলাকার মুরব্বি, যুবসমাজ ও সর্বস্তরের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী ৩ নম্বর ওয়ার্ড গড়ে তুলতে চাই।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনামকে সংবর্ধনা প্রদান

আরও পড়ুন: গজারিয়ায় মেলা বন্ধের দাবিতে উলামায়ে কেরামের সাংবাদিক সম্মেলন

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।