নিজস্ব প্রতিবেদক, টাংগাইল: সোমবার (১৪ সেপ্টেম্বর) সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর নেশন বিল্ডিং থ্রু ইরাডিকেটিং ম্যালনিউট্রিশন (নেইম) প্রকল্পের আওতায় চারাবাড়ী প্রকল্প অফিসের মিলনায়তনে ‘আধুনিক পদ্ধতিতে গাভী পালন ও খামার ব্যবস্থাপনা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে সংগঠনের ২৫ জন উপকারভোগী খামারি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন এসএসএস-এর উপ-পরিচালক ও ইসিডিপি বিভাগের বিভাগীয় প্রধান জনাব অদিতি আরজু। এসময় তিনি প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত খামারিদের আধুনিক খামার পরিচালনা, উন্নত জাতের গাভী পালন, সুষম খাদ্য ও রোগ প্রতিরোধ বিষয়ে বিস্তারিত পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য ও সেশন পরিচালনা করেন এসএসএস-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জনাব প্রদীপ কুমার সরকার, এসোসিয়েট প্রোগ্রাম ম্যানেজার জনাব ডা. মো: মাসুদুল আলম এবং নেইম কর্মসূচির সমন্বয়কারী জনাব মো: আক্কেল আলী। সম্পূর্ণ অনুষ্ঠানটির সুষ্ঠু আয়োজন ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন নেইম কর্মসূচির এসডিও জনাব আব্দুল আলিম খান।

