DSF NEWS
ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দাকোপে মোবাইলে অনলাইন জুয়া খেলা অবস্থায় পুলিশের অভিযানে দুই যুবক আটক

DSF NEWS
DSF NEWS
September 15, 2026 12:35 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপের লাউডোবে মোবাইলে অনলাইন জুয়া খেলা অবস্থায় নাইস বিশ্বাস (৪২), স্বামী-প্রভাষ বিশ্বাস এর চায়ের দোকানের ভিতর থেকে দুই যুবক আটক করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় সংগীয় অফিসার ফোর্সসহ ইং-১৩/০৯/২৬ তারিখ রাত্র ২২.৩০ ঘটিকার সময় লাউডোব ফেরীঘাটে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, দাকোপ থানাধীন লাউডোব গ্রামস্থ নাইস বিশ্বাস (৪২), স্বামী-প্রভাষ বিশ্বাস এর চায়ের দোকানের ভিতর মোবাইল ফোনে জুয়ার apps ও ব্রাউজারের মাধ্যমে অনলাইনে জুয়া খেলা চলছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে বাদী সংগীয় অফিসার ও ফোর্সসহ ইং-১৩/০৯/২৬ তারিখ রাত্র ২২.৪৫ ঘটিকার সময় উক্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংগীয় অফিসার ফোর্স এর সহায়তায় আসামী ১। নেপাল দাস (২৮), পিতা-গোবিন্দ দাস, সাং-আমতলা, কাটাখালি, থানা-দাকোপ, জেলা-খুলনা, ২। আশিক মল্লিক (১৯), পিতা-আনিস মল্লিক, সাং-দেয়াপাড়া, তেমাথা (ভাঙ্গনপাড়া), থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটদ্বয়কে মোবাইল ফোনে জুয়ার এ্যাপস ও ব্রাউজারের মাধ্যমে লগইন করে অনলাইনে জুয়া খেলা অবস্থায় ধৃত করে।

 

এসময়ে ০১টি ব্যবহৃত পুরাতন Realme-C75, Rmx3941 মডেলের স্মার্ট ফোন যার IMEI 1-860245072725690, IMEI 2-86024507225682, সংযোগ নম্বর ০১৪০৮-২২৩৫৬০ ও ০১৪০৫-৩৬৬৫০১ মূল্য অনুমান ১৫০০০/- টাকা (খ) ০১টি ব্যবহৃত পুরাতন Redmi 26020Rnb4a মডেলের স্মার্ট ফোন যার IMEI 1-866893087797685, IMEI 2-866893087797693, সংযোগ নম্বর ০১৩৪৪-২৫০৮১৬, ০১৯৫৪-২৮৭৯৮৭ মূল্য অনুমান ১৪৫০০/-টাকা। গ্রেফতারঃ ১। নেপাল দাস (২৮), পিতা-গোবিন্দ দাস, সাং-আমতলা, কাটাখালি, থানা-দাকোপ, জেলা-খুলনা, ২। আশিক মল্লিক (১৯), পিতা-আনিস মল্লিক, সাং-দেয়াপাড়া, তেমাথা (ভাঙ্গনপাড়া), থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট।

অভিযান পরিচালনা করে এসআই (নিঃ) মোঃ কাজল বিশ্বাস, বিপি-৮৬০৫১০৬৮৭২, মোবাঃ ০১৩২০-৫৯৪২৩১, দাকোপ থানা, খুলনা আটক করে। দাকোপ থানার মামলা নং-২, তারিখ- ১৪ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-৭৮, তারিখ- ১৪ সেপ্টেম্বর, ২০২৬; ধারা- জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর ১৬/১৯(১)/২৫ রুজু করা হয় এবং আসামিদ্বয়কে জেল হাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ খায়রুল বাশার জানান, গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন ধরে মোবাইলে জুয়া খেলা করে আসছিলো। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং জুয়া, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এই অভিযান চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।