আজকের সর্বশেষ সবখবর

ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তি র‍্যালি উদ্বোধন

DSF NEWS
DSF NEWS
November 17, 2026 12:35 am
Link Copied!

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ চট্টগ্রাম ব্যুরো: শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সামাজিক সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের নগরী হিসেবে গড়ে তুলতে সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, একটি সুন্দর, নিরাপদ ও টেকসই সমাজ প্রতিষ্ঠার জন্য নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও মানবিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে স্কুল পর্যায়ে বিজ্ঞান মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা এবং টেকসই উন্নয়নের বিষয়গুলোকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। তিনি আরও বলেন, আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে শান্তি, সম্প্রীতি, পরিবেশের ভারসাম্য ও মানবিক মূল্যবোধ সর্বাধিক গুরুত্ব পাবে। এ লক্ষ্য অর্জনে প্রশাসনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগ এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করার মাধ্যমে এ ধরনের ইতিবাচক কার্যক্রমকে আরও বিস্তৃত করা সম্ভব। তিনি ইউনেস্কো ক্লাবের এ উদ্যোগের বার্তা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

সোমবার ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শান্তি র‍্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের সভাপতি কামাল মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালিতে উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের আহ্বায়ক লায়ন অঞ্জন শেখর দাশ, সাধারণ সম্পাদক রফিকুল হাসান মিনু, সিনিয়র সহ-সভাপতি নীলরতন দাশ গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন কাজী আশেক ই ওয়াহেদ, সহ-সভাপতি ইকবাল ইমাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাশফিক হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ, সহ-প্রচার সম্পাদক হেলাল উদ্দীন নুরী, সহ-কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম উদ্দিন নুরী এবং মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক নিশাদ হাসিনা শিরিন।

এছাড়া সেবা চৌধুরী, সিমলা চৌধুরী, খালেদা আক্তার চৌধুরী, সেতু সেন, রাশেদুল ইসলাম, মঈন উদ্দিন আহমেদ চৌধুরী, আবদুল আলিম, নিজামুদ্দিন, নুর ইসলাম, সরোয়ার উদ্দিন, সালাউদ্দিন, হারুনসহ ইউনেস্কো ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা শান্তি, সম্প্রীতি, মানবিকতা, পরিবেশ সুরক্ষা ও টেকসই সমাজ গঠনের বার্তা তুলে ধরেন।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসক

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: সিডিএর ডাকেও সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার নির্মাণকাজ

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।