DSF NEWS
ঢাকাThursday , 3 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গল্লামারী বধ্যভূমি’র জলাশয়ে খুলনা জেলা বিএনপির মাছের পোনা অবমুক্তকরণ

DSF NEWS
DSF NEWS
September 3, 2026 2:47 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষায় উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছ চাষ করুন। টেকসই উন্নয়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগগুলো জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার ধারাবাহিকতায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত জনবান্ধব কর্মসূচির অংশ হিসেবে ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০.৩০টায় খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু ও জেলা বিএনপির সদস্য সচিব, জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী সহ নেতৃবৃন্দ গল্লামারী বধ্যভূমি’র জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।

গল্লামারী বধ্যভূমি’র জলাশয়ে খুলনা জেলা বিএনপির মাছের পোনা অবমুক্তকরণ

গল্লামারী বধ্যভূমি’র জলাশয়ে খুলনা জেলা বিএনপির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মসূচিতে জেলা বিএপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ ও সুষম খাদ্য নিশ্চিত করতে মাছের উৎপাদন বাড়ানো প্রয়োজন। বিএনপি শুধু রাজনৈতিক সংগঠন নয়, দেশের মানুষের কল্যাণে কাজ করা একটি গণমানুষের দল। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে মৎস্য পোনা অবমুক্তকরণের উদ্যোগ পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের মৎস্যসম্পদ রক্ষা ও বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে।

কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য সচিব, জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রাজনৈতিক আদর্শ এবং দর্শন অনুসরণ করে দেশকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে। পাশাপাশি দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমরা মাছে ভাতে বাঙালি, এটি আমাদের ঐতিহ্য। কিন্তু বর্তমান সময়ে উন্মুক্ত জলাশয় ও পুকুর নষ্ট করার কারণে মাছের ঐতিহ্য হারাতে বসেছে। এবিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।

মৎস্যসম্পদ দেশের অর্থনীতি ও মানুষের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামীম কবির, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তফছির আহমেদ, জেলা বিএনপি নেতা মোল্লা মোশাররফ হোসেন মফিজ, আশরাফুল আলম নান্নু, আসাবুর রহমান পাইলট, মনিরুজ্জামান লেলিন, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব ফারুক খন্দকার, জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর, সদস্য সচিব খান ইসমাঈল হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন বিএনপির আহবায়ক রুহুল মোমেন লিটন, সদস্য সচিব আসাবুর রহমান, ব্রোজেন ঢালী, আশিকুর রহমান আশিক, জিএম হারুন অর রশীদ, আবুল বাসার, জিএম রাসেল ইসলাম, রুবেল মীর, বাহাদুর মুন্সী, বায়েজিদ বিশ্বাস, রাসেল শেখ প্রমুখ। জেলা বিএনপির সদস্য বদরুজ্জামান বাবলু অসুস্থতাজনিত কারণে নগরীর প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন, তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ক্লিনিকে যান জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু ও জেলা বিএনপির সদস্য সচিব, খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী সহ নেতৃবৃন্দ। তার আশু রোগ মুক্তি কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।