DSF NEWS
ঢাকা Thursday, 15 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপালে আন্তর্জাতিক নারী দিবসে গ্রামীণ মেলা

DSF NEWS
DSF NEWS
October 15, 2026 7:54 pm
Link Copied!

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রামপালে গ্রামীণ মেলার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার ফয়লাহাট মোড়ে ক্লাইমেট রেজিলিয়েন্স ফার্মিং মার্কেট এক্সেল ফর উইমেন্স প্রকল্পের আওতায় এ মেলা অনুষ্ঠিত হয়। আমাদের ফেইজবুক পেইজ

উপজেলার উজলকুড় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও মহিলা সদস্য বিউটি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, বিএনপি নেতা আক্তারুজ্জামান মোড়ল, মহিলা ইউপি সদস্য আসমা বেগম। এ সময় আইআরভি’র ফিল্ড ফ্যাসেলিটেটর মো. আলীমুজ্জামান এবং সৌরভ ভদ্র সভা পরিচালনা করেন। আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আরও পড়ুন: ব্যবহারিক শিক্ষায় উদ্বুদ্ধ করার প্রয়াস: ব্লুমিং সান স্কুলে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ এর পূর্বে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং মেলা পরিদর্শন করেন। গ্রামীন নারীরা তাদের উৎপাদিত পণ্য, হস্তশিল্প, সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পসহ নানান ধরণের পণ্য স্টলগুলোতে প্রদর্শন ও বিক্রি করেন। এমন গ্রামীন মেলা বিশেষ করে নারীদের পণ্য উৎপাদন ও বিক্রিতে উৎসাহ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি। আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।