আজকের সর্বশেষ সবখবর

ইসরাইল ছাড়ছেন ২০ বৃটিশ কূটনীতিক, নাম বদলাচ্ছে কনস্যুলেটের

DSF NEWS
DSF NEWS
October 22, 2026 3:19 am
Link Copied!

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন এবং এর ফলে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে বৃটেন ও ইসরাইলের মধ্যে চরম কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। পশ্চিম তীরের বসতিগুলোর ওপর বৃটেন কর্তৃক নিষেধাজ্ঞা আরোপ ও পরবর্তী বিভিন্ন পদক্ষেপের প্রতিক্রিয়ায় এই অস্থিরতা চরম আকার ধারণ করে। পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরাইল থেকে ২০ জন বৃটিশ কূটনীতিককে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে লন্ডন। তবে পূর্ব জেরুজালেমে সীমিত পরিসরে নিজেদের কূটনৈতিক উপস্থিতি বজায় রাখবে তারা। এই কনস্যুলেটের নতুন নাম হতে যাচ্ছে ‘ইউকে মিশন, জেরুজালেম’ এবং ভবনটির কার্যক্রম আর আগের কাঠামোয় চলবে না। এমনকি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর অকথ্য নির্যাতন করছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইসরাইল।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে পূর্ব জেরুজালেমে অবস্থিত বৃটিশ কনস্যুলেট জেনারেলের কার্যক্রম বন্ধ হচ্ছে। কনসাল জেনারেলসহ ২০ জন কূটনীতিক দেশ ছাড়লেও, যেহেতু ভবনটি বৃটিশ সরকারের মালিকানাধীন, তাই সাতজন কর্মীর তত্ত্বাবধানে সেখানে সীমিত আকারে কাজ চলবে। ইতোমধ্যে ভবনটি থেকে ‘বৃটিশ কনস্যুলেট জেনারেল’ ও কনস্যুলার বিভাগের নামফলক সরিয়ে ফেলা হয়েছে। সা’আর মন্তব্য করেন, ইসরাইল তার বিরুদ্ধে নেওয়া কোনো পদক্ষেপই পাল্টা ব্যবস্থা ছাড়া মেনে নেবে না।

আরও পড়ুন: নোবেল শান্তি পুরস্কার আমারই প্রাপ্য: ডোনাল্ড ট্রাম্প

যদিও পাল্টা ব্যবস্থা হিসেবে বৃটেন চাইলে ২৭ জন ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করতে পারত, তবে নতুন সমঝোতায় লন্ডনে কর্মরত ইসরাইলি কূটনীতিকরা নিজ পদে বহাল থাকছেন। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে জানিয়েছেন, জেরুজালেমে প্রায় ২০০ বছর ধরে টিকে থাকা বৃটিশ কনস্যুলেট জেনারেল বন্ধ করার আইনগত অধিকার ইসরাইল সরকারের রয়েছে। তবে তিনি পুনর্ব্যক্ত করেন যে, পূর্ব জেরুজালেম একটি দখলকৃত ভূখণ্ড। মিলিব্যান্ডের ভাষ্যমতে, ‘ইউকে মিশন, জেরুজালেম’ নাম নিয়ে তাদের এই উপস্থিতি ফিলিস্তিনি জনগণের সঙ্গে কাজ ও প্রয়োজনীয় সেবা প্রদান অব্যাহত রাখবে। আর তা তাকিয়ে তাকিয়ে দেখছে ইসরাইলি সেনারা। তবে নতুন সমঝোতার আওতায় বৃটেনে দায়িত্ব পালনরত ইসরাইলি কূটনীতিকদের সবাইকে লন্ডনে নিজ নিজ পদে বহাল থাকার অনুমতি দেয়া হবে।

কর্মীদের সরিয়ে নেওয়ার এই সিদ্ধান্তকে সাময়িক এবং নিরাপত্তার খাতিরে নেওয়া পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ভবিষ্যতে জেরুজালেমে বৃটেনের কূটনৈতিক উপস্থিতি পুনর্গঠনে কাজ করা হবে এবং এই আলোচনা চলাকালীন কোনো পক্ষই অতিরিক্ত পাল্টা ব্যবস্থা নেবে না। একই সঙ্গে মিলিব্যান্ড স্পষ্ট করেছেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সমর্থনে ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে বৃটেন যে অবস্থান নিয়েছিল, তারা সেই নীতিতে অটল থাকবে। তার ভাষ্য, কর্মীদের ‘নিরাপত্তা নিশ্চিত করতে’ এই ব্যবস্থা নেয়া হয়েছে। আলোচনা চলাকালে কোনো ধরনের ‘পারস্পরিক পাল্টা পদক্ষেপ’ না নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মিলিব্যান্ড।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।