আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেনে তীব্র সামরিক অভিযান: হুতিদের ১,৪০০ যোদ্ধা হতাহতের দাবি

DSF NEWS
DSF NEWS
October 22, 2026 3:19 am
Link Copied!

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে ‘ডন অব ইয়েমেন’ নামের একটি সামরিক অভিযান পরিচালনা করছে। সরকারি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এই অভিযানের আওতায় হুথিদের লক্ষ্য করে দুই হাজার ৭৫০টিরও বেশি সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। এসব হামলা ও সংঘর্ষে ইরান-সমর্থিত হুতি বাহিনীর ১ হাজার ৪০০ জনের বেশি যোদ্ধা হতাহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ভোলায় দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

আরও পড়ুন: গেটাফেকে হারিয়ে লা লিগায় জয়ের ধারা ধরে রাখলো বার্সা

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা প্রকাশিত এক বিবৃতিতে সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে হুথিদের নিয়ন্ত্রিত ভূখণ্ডের গভীরে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। এছাড়া স্থলবাহিনী সাফল্যের সঙ্গে হুতিদের শক্তিশালী প্রতিরক্ষাব্যূহ ভেঙে ফেলে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থান পুনর্দখল করতে সক্ষম হয়েছে।

গত রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হলো হুতিদের কব্জা থেকে ইয়েমেনের বিভিন্ন এলাকা মুক্ত করা। সামরিক মুখপাত্র জানিয়েছেন, পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অভিযান কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং অর্জিত কৌশলগত অবস্থানগুলো বর্তমানে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে হুতি যোদ্ধাদের হতাহতের সংখ্যার বিষয়ে সরকারি এ দাবির সত্যতা স্বাধীন কোনো মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।