আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুর্ঘটনা কমাতে ৩৪ ফুট প্রশস্তকরণ কাজ

DSF NEWS
DSF NEWS
October 22, 2026 3:17 am
Link Copied!

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ অঞ্চলের কর্ণফুলি উপজেলা থেকে শুরু করে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া পর্যন্ত অংশটি দীর্ঘকাল ধরে মৃত্যুকূপে পরিণত হয়েছে। সরু রাস্তা, ঝুঁকিপূর্ণ বাঁক ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে নিয়মিত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন যাত্রীসহ সাধারণ মানুষ। এই পরিস্থিতি থেকে উত্তরণ এবং সড়ক দুর্ঘটনা রোধের দাবিতে দক্ষিণ চট্টগ্রামের সাধারণ মানুষ দীর্ঘ সময় ধরে চার থেকে ছয় লেনে উন্নীতকরণের আন্দোলন করে আসছেন। জনদুর্ভোগ লাঘব ও যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার ২১ ফুট প্রস্থের এই মহাসড়কটি ৩৪ ফুট পর্যন্ত প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে দ্রুতগতিতে এই প্রকল্পের কাজ এগিয়ে চলছে, যা জনমনে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে। সড়ক দুর্ঘটনা রোধ ও সাধারণ মানুষ যাতে স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারে সে লক্ষ্যে সরকার ২১ ফুটের মহাসড়কে ৩৪ ফুট প্রশস্তকরণ কাজ শুরু করেছে। স্বস্তি ফিরছে মহাসড়ক যাতায়াতের যাত্রীসহ সাধারণ মানুষের মাঝে।

আরও পড়ুন: চুয়েটে উপাচার্যসহ ১০ জনের বেশি অবরুদ্ধ, দীর্ঘ ১৫ ঘণ্টা

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের তত্ত্বাবধানে তিনটি প্যাকেজে এই প্রশস্তকরণ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম প্যাকেজে সাতকানিয়ার রাস্তার মাথা থেকে লোহাগাড়ার রাজঘাটা ব্রিজ পর্যন্ত ৮ দশমিক ২ কিলোমিটার রাস্তার কাজ করছে এমএএইচ কনস্ট্রাকশন, যার ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি ২৯ লাখ টাকা। দ্বিতীয় প্যাকেজে রাজঘাটা ব্রিজ থেকে চুনতি গ্রিন ভিউ নার্সারি পর্যন্ত ৭ দশমিক ২ কিলোমিটার অংশের কাজ করছে এমএ ইঞ্জিনিয়ারিং; এর ব্যয় প্রায় ৩৪ কোটি টাকা। তৃতীয় প্যাকেজে গ্রিন ভিউ নার্সারি থেকে জাঙ্গালিয়া পর্যন্ত ৬ দশমিক ৪ কিলোমিটার রাস্তা প্রশস্ত করছে এমএএইচ কনস্ট্রাকশন, এতে ব্যয় হচ্ছে প্রায় ৩৭ কোটি টাকা। এছাড়া জাঙ্গালিয়ার প্রায় ৯০০ মিটার এলাকা, যা দুর্ঘটনার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তা চার লেনে রূপান্তর করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ বাঁকগুলোকেও যথাযথভাবে প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। যার ব্যয় মূল্য প্রায় ৩৭ কোটি টাকা। তাছাড়া মহাসড়কের সবচেয়ে বেশি দুর্ঘটনায় মৃত্যুপুরী নামে খ্যাত জাঙ্গালিয়া এলাকায় প্রায় ৯০০ মিটারজুড়ে চার লাইনে উন্নীত করা হচ্ছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে কোথাও কোথাও আরো বেশি জায়গা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: সৌদি বিমানবন্দরে হুতি হামলা: ৫১ ফ্লাইট বাতিল

২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত সাতকানিয়ার কেরানীহাট থেকে লোহাগাড়ার চুনতি পর্যন্ত অংশে অন্তত ১২টি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এতে ২৯ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছেন। বিশেষ করে জাঙ্গালিয়ায় ৪৮ ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক দুর্ঘটনায় ১৬ জন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। সম্প্রতি ইশা দাশ ও হৃদয় নামের দুই শিক্ষার্থীসহ পর্যটকবাহী গাড়ি দুর্ঘটনায় হতাহতের ঘটনা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তোলে। এ বিষয়ে লোহাগাড়া উপজেলা বিএনপি নেতা এটিএম জাহেদ চৌধুরী জানান, সড়কের বিভিন্ন স্থান সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় কয়েক লাখ মানুষ আতঙ্কে যাতায়াত করেন, তবে সরকারের এই প্রশস্তকরণ উদ্যোগ কিছুটা আশার সঞ্চার করেছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে পৃথক বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলপড়ুয়া ইশা দাশ, কলেজপড়ুয়া হৃদয় ও দুই পর্যটকসহ অনেকে মৃতবরণ করেন।

প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, বর্তমান পর্যন্ত ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তিনি দাবি করেন, কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত ল্যাব টেস্ট করা হচ্ছে এবং মানসম্পন্ন হওয়ার পরই বিল ছাড় দেওয়া হয়। তিনি আরও বলেন, মানুষ দিয়ে কাজ করানোর ক্ষেত্রে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেও মাঝেমধ্যে ভুলত্রুটি রয়ে যেতে পারে। হানিফ পরিবহনের চালক শুক্কর জানিয়েছেন, রাস্তা প্রশস্ত হলে দুর্ঘটনা কমবে এবং যানজটমুক্ত দ্রুত যাতায়াত নিশ্চিত হবে, যা চালকদের উদ্বেগের কারণগুলো দূর করবে।

স্থানীয় সচেতন মহলের মতে, এই মহাসড়কটি চার বা ছয় লেনে উন্নীত করা হলে কক্সবাজার পর্যটন কেন্দ্রমুখী পর্যটকদের চাহিদা যেমন বাড়বে, তেমনি শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাই প্রকল্পের কাজ শেষ করার পাশাপাশি পুরো মহাসড়কটি চার থেকে ছয় লেনে উন্নীত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।