আজকের সর্বশেষ সবখবর

চুয়েটে উপাচার্যসহ ১০ জনের বেশি অবরুদ্ধ, দীর্ঘ ১৫ ঘণ্টা

DSF NEWS
DSF NEWS
October 22, 2026 3:17 am
Link Copied!

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বর্তমান উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রশাসনিক ভবনের ভেতর অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ফলে প্রায় ১৫ ঘণ্টা ধরে উপাচার্যসহ ১০ থেকে ১১ জন কর্মকর্তা ও শিক্ষার্থী ভবনের ভেতরে আটকা পড়েন। শিক্ষার্থীরা সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়

সোমবার দিবাগত রাত পর্যন্ত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান অব্যাহত রাখেন। রাত দেড়টার দিকে ভবনের ভেতরে থাকা ব্যক্তিদের শারীরিক অবস্থার অবনতি হলে চুয়েট চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক মো. আবদুল্লাহকে ভেতরে যাওয়ার সুযোগ দেওয়া হয়। চিকিৎসক সেখানে প্রকৌশলী শাহরিয়ারকে পরীক্ষা করে জানান, তাঁর রক্তচাপ ১৭০/১০০ মিলিমিটার পারদ পাওয়া গেছে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ভেতরে থাকা আরও একজন অসুস্থ বোধ করছেন বলে জানা গেছে। পরে চুয়েটের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক মো. আবদুল্লাহ সেখানে যান।

আরও পড়ুন: মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ পাশে থাকবে: শামা ওবায়েদ

আরও পড়ুন: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুর্ঘটনা কমাতে ৩৪ ফুট প্রশস্তকরণ কাজ

এ বিষয়ে উপাচার্য শেখ শরীফুল আলম জানান, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি বলেন, অবরুদ্ধ অবস্থায় থাকা দুজন উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাই অ্যাম্বুলেন্স ও চিকিৎসকের সহায়তা নেওয়া হয়েছে। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকায় সবাই ক্লান্ত ও অসুস্থ বোধ করছেন। শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার সকাল নয়টার দিকে উপাচার্য ফটকের তালা ভেঙে চুয়েট শাখা ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে ভেতরে প্রবেশ করেছিলেন। দুপুর ১২টার মধ্যে ভবন ছাড়ার আল্টিমেটাম দেওয়া হলেও তিনি বের না হওয়ায় শিক্ষার্থীরা তালা দিয়ে দেন। এসময় ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ ও তার সহযোগীরাও ভেতরে আটকা পড়েন। তিনি আরও বলেন, ‘আমাদের দুইজন অ্যালামনাই সদস্য উচ্চ রক্তচাপের জটিলতায় ভুগছেন।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পর থেকেই আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। ২২ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে সর্বাত্মক ‘শাটডাউন’ কর্মসূচি চলছে। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করায় গত তিন সপ্তাহ ধরে চুয়েটের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।