নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। এই ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা চেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সামাজিক ব্যক্তিত্ব ও যুবদল নেতা নুরুল ইসলাম জামাল।
ওয়ার্ডের আপামর জনসাধারণের সেবা ও সার্বিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে নুরুল ইসলাম জামাল দিনরাত সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরে উঠান বৈঠক, গণসংযোগ ও কৌশলগত প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এক প্রতিক্রিয়ায় যুবদল নেতা নুরুল ইসলাম জামাল বলেন আমি এই ২ নং ওয়ার্ডের সন্তান। এলাকার সুখ-দুঃখে সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সমাজসেবা এবং ওয়ার্ডের অবহেলিত মেহনতী মানুষের উন্নয়ন নিশ্চিত করতেই আমি এবার মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। কোনো স্বার্থের জন্য নয়, জনগণের একজন সেবক হিসেবেই সবসময় পাশে থাকতে চাই।
তিনি আরও যোগ করেন, একটি মাদকমুক্ত, সুশিক্ষিত ও মডেল ওয়ার্ড গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি, সমাজের প্রবীণদের অভিজ্ঞতা এবং তরুণদের উদ্দীপনাকে কাজে লাগিয়ে আমাদের ২ নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য আমি এলাকার সকল মুরুব্বি, ভাই-বোন ও তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণের মূল্যবান দোয়া, পরামর্শ ও সর্বাত্মক সমর্থন প্রত্যাশা করছি।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, নুরুল ইসলাম জামাল দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। করোনাকালসহ বিভিন্ন সময়ে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে তরুণ ও সাধারণ ভোটারদের মাঝে তার বেশ ভালো গ্রহণযোগ্যতা রয়েছে।
আসন্ন নির্বাচনে নুরুল ইসলাম জামালের অংশ নেওয়ার ঘোষণায় ২ নং ওয়ার্ডের ভোটার ও তার সমর্থক-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা গেছে। সবাই আশাবাদ ব্যক্ত করছেন, সুযোগ পেলে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
আরও পড়ুন: রামপালে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি মহড়া ও আলোচনা সভা
আরও পড়ুন: স্বামী-স্ত্রীর নেতৃত্বে প্রতিমার গা থেকে সোনা চুরি

