মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পানখালি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জি এম রোকোনুজ্জামান (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ নভেম্বর শনিবার সকালে তাকে জেলহাজ্বতে পাঠানো হয়েছে। এর আগে ২৭ নভেম্বর শুক্রবার বিকালে পানখালি হুগলাবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জি এম রোকোনুজ্জামান পানখালি হুগলাবুনিয়া গ্রামের মৃত আবুল কাশেম গাজীর ছেলে মাতা -মৃত আমেনা বেগম, সাং-হুগলাবুনিয়া, থানা -দাকোপ, জেলা -খুলনা। সে পানখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। এসব তথ্য নিশ্চিত করেছেন দাকোপ থানা পুলিশ। তিনি জানিয়েছেন, ২০২৬ সালের পোদ্দারগঞ্জ ফেরিঘাট বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নি সংযোগ নাশকতা মামলায় চালান করা হয়েছে। এসআই আরও জানিয়েছেন, ২০২৬ সালের ১১ নভেম্বর পোদ্দারগঞ্জের দলীয় অফিসে অগ্নি সংযোগে স্থানীয় বিএনপির করা হামলা ও লুটপাটের মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জি এম রোকোনুজ্জামান (৪৭) কে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং সন্ত্রাসী, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এই অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন: সাপাহারে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

