আজকের সর্বশেষ সবখবর

রূপসায় একই পরিবারের দুজনকে হারালেন স্বজনরা

DSF NEWS
DSF NEWS
October 6, 2026 1:18 pm
Link Copied!

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল এলাকায় আকতার ঢালী (৬০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাড়ির পাশে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, মাগরিবের নামাজ শেষে তিনি বাড়ির পাশের বেঞ্চে বসে ছিলেন। এসময় আকস্মিক গুলির শব্দ শুনে স্বজনরা ছুটে গিয়ে দেখেন, বেঞ্চের পাশে নিথর অবস্থায় পড়ে আছেন আকতার ঢালী। দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নোয়াখালীতে কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান: আটক প্রায় ৫০০

নিহতের স্বজনরা জানান, গত দেড় মাস আগে একই কায়দায় দুর্বৃত্তরা তার ছেলে জয় ঢালীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছিল। ছেলের মৃত্যুর পর আকতার ঢালী অনেকটা ভেঙে পড়েছিলেন এবং বাড়ির বাইরে খুব একটা বের হতেন না। ঘটনার বিষয়ে রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। হত্যাকাণ্ডের মূল কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। কারা এবং কেন এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।