আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

DSF NEWS
DSF NEWS
October 6, 2026 1:18 pm
Link Copied!

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো প্রদেশের একটি নৌঘাঁটির কাছে একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার নিয়মিত মিশনে বিমানটি বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশ্যে যাত্রা করেছিল। দুর্ঘটনায় বিমানটিতে থাকা ২৫ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্যসহ মোট ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৫ যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন। ফ্রান্স ২৪ এর প্রতিবেদনে বলা হয়, সোমবার দেশটির বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে নিয়মিত মিশনে যাওয়ার সময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো প্রদেশে একটি নৌঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু। তিনি বলেন, এটি সশস্ত্র বাহিনী ও পুরো জাতির জন্য একটি বেদনাবহ মুহূর্ত। এই শোকের সম্মানে প্রেসিডেন্ট তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহতদের পরিবারের কাছে সংবাদ পৌঁছানোর পরই বিমানবাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় প্রকাশ করবে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরি বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

আরও পড়ুন: সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ধ্বংস ৬ অস্ত্র

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।