DSF NEWS
ঢাকা Sunday, 4 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়নে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
October 4, 2026 10:43 pm
Link Copied!

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়নে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নওগাঁর সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান, সভাপতি, সাপাহার উপজেলা মৎস্যজীবী দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, সাপাহার উপজেলা বিএনপি।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন আবুল হোসেন মেম্বার, আহ্বায়ক, ২নং গোয়ালা ইউনিয়ন বিএনপি; মোঃ সাইফুল হোসেন, সাধারণ সম্পাদক, ২নং গোয়ালা ইউনিয়ন যুবদলসহ সাপাহার উপজেলা মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা।

সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

পরিচিতি সভায় সংগঠনের নেতৃবৃন্দ নিজেদের মধ্যে পরিচিত হন এবং আগামী দিনে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত তুলে ধরেন। সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।