মোঃ শামীম হোসেন- খুলনাঃ খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ০৪ অক্টোবর রবিবার তাকে জেলহাজ্বতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার মধ্যরাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেচ্ছাসেবক লীগের নেতার নাম মোঃ আব্দুল্লাহ শেখ (৩৯)। তিনি দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি। তার বাড়ি তিলডাঙ্গা ইউনিয়নের আদর্শ গ্রামে। তিনি তিলডাঙ্গার মোঃ নওশের আলী শেখের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন দাকোপ থানার উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ ব্যানার্জী।
তিনি জানিয়েছেন, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে পানখালী মমতাজ বেগম স্কুলসংলগ্ন সড়কের পাশে স্থানীয় বিএনপি ও দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও লুটপাটের অভিযোগে করা মামলায় আব্দুল্লাহ শেখকে গ্রেপ্তার করা হয়য়েছে। এসআই আরও জানিয়েছেন, ২০২৪ সালের ২৬ নভেম্বর স্থানীয় বিএনপির করা হামলা ও লুটপাটের মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল্লাহ শেখকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

