DSF NEWS
ঢাকা Saturday, 3 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার জার্সিতে ইতিহাস গড়ে শীর্ষে নিকো পাজ

DSF NEWS
DSF NEWS
October 3, 2026 1:43 am
Link Copied!

আর্জেন্টিনা জাতীয় দলের নতুন ১০ নম্বর জার্সি কার হতে যাচ্ছে? এই প্রশ্নটি এখন ফুটবলপ্রেমীদের মুখে মুখে। সম্প্রতি বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-০ গোলের দাপুটে জয়ে নিকো পাজের পারফরম্যান্সের পর খোদ এমিলিয়ানো মার্তিনেজ সামাজিক যোগাযোগমাধ্যমে পাজকে নিয়ে এমন কৌতুহলী প্রশ্ন তুলেছেন। ম্যাচে কেবল দুর্দান্ত গোল করানো নয়, সেট পিস থেকেও প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়িয়েছেন এই কোমো অ্যাটাকিং মিডফিল্ডার। আগামী বুধবার বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে লিওনেল মেসি জাতীয় দলের জার্সি তুলে রাখবেন, এরপরই হয়তো নতুন ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে পাজ তাঁর সামর্থ্যের প্রমাণ দিয়ে ইতিমধ্যে সবার নজর কেড়ে নিয়েছেন। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে লিওনেল মেসির উত্তরসূরি কে। বাংলাদেশ সময় গতকাল সকালে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ৪–০ গোলের জয়ে দারুণ খেলেন পাজ। এই ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরই এক পোস্টের মন্তব্যে পাজকে নিয়ে মার্তিনেজ প্রশ্ন রাখেন, ‘নতুন ১০ নম্বর?’। এমিলিয়ানো মার্তিনেজের চোখে নিকো পাজ।

নিকো পাজের সাফল্যের গল্পটি সত্যিই বিস্ময়কর। ২০২৪ সালের অক্টোবরে জাতীয় দলে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত তিনি মোট ১২টি ম্যাচ খেলেছেন এবং প্রতিটিতেই জয় পেয়েছেন। আর্জেন্টিনার হয়ে অতীতে খেলা ১৪০০ জনেরও বেশি ফুটবলারের মধ্যে এটি একটি অনন্য রেকর্ড। দেশটির ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম এল গ্রাফিকোর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড এখন পাজের দখলে।

পাজের এই জয়যাত্রার সূচনা হয়েছিল ২০২৪ সালের ১৫ অক্টোবর, বলিভিয়ার বিপক্ষেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। সেবার আর্জেন্টিনা ৬-০ গোলের বড় ব্যবধানে জিতেছিল। এই পথচলায় তিনি ভেঙেছেন গ্যাব্রিয়েল মেরকাদোর রেকর্ড। ৩৯ বছর বয়সী ডিফেন্ডার মেরকাদো তাঁর জাতীয় দলের ক্যারিয়ারে অভিষেক থেকে প্রথম ৯ ম্যাচে জয় পেয়েছিলেন। এই তালিকার পরের অবস্থানে আছেন হোসে ম্যানুয়েল লোপেজ। পালমেইরাসের এই স্ট্রাইকার, যিনি ‘ফ্লাকো’ নামে পরিচিত, বলিভিয়ার বিপক্ষে ম্যাচে দলের হয়ে শেষ গোলটি করেছেন এবং নিজের অভিষেক থেকে প্রথম ৮ ম্যাচ জয়ী হওয়ার কীর্তি গড়েছেন।

অভিষেক থেকে টানা প্রথম সাত ম্যাচ জেতার তালিকায় থাকা অন্য খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য হলেন নাতালিও পেসকিয়া (১৯৪৬-১৯৫৪), ফেদেরিকো ভাইরো (১৯৫৫-১৯৫৮), মারিও বোলাত্তি (২০০৯-২০১১) এবং তরুণ তুর্কি আলেহান্দ্রো গারনাচো। ধারাবাহিকতা এবং প্রতিভার বিচারে পাজ বর্তমানে আর্জেন্টিনার নতুন প্রজন্মের অন্যতম ভরসার প্রতীক হয়ে উঠেছেন।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।