DSF NEWS
ঢাকা Thursday, 1 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফিফা সভাপতি পদে প্রার্থিতার সমর্থন হারালেন জিয়ান্নি ইনফান্তিনো

DSF NEWS
DSF NEWS
October 1, 2026 1:56 pm
Link Copied!

ফিফা সভাপতি হিসেবে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের পথে বড় ধাক্কা খেলেন জিয়ান্নি ইনফান্তিনো। এবার তার নিজের দেশ সুইজারল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফভি) ইনফান্তিনোর প্রার্থিতার প্রতি আগের সমর্থন প্রত্যাহার করেছে।

চলতি বছরের জুনে ইনফান্তিনোর প্রার্থিতাকে সমর্থন জানিয়েছিল এসএফভি। তবে কয়েক মাসের ব্যবধানে অবস্থান পরিবর্তন করে সংস্থাটির কেন্দ্রীয় কমিটি। বুধবার এক বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ইনফান্তিনোর আরও এক মেয়াদে ফিফা সভাপতি পদে প্রার্থিতার প্রতি জুনে ঘোষিত সমর্থন আর বহাল রাখা হচ্ছে না।

এসএফভির সভাপতি পিটার ক্নাবেল জানিয়েছেন, বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব এবং এ বিষয়ে স্বচ্ছতার ঘাটতি নিয়ে তাদের গুরুতর উদ্বেগ রয়েছে।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা ফিফার নেতৃত্ব, সুশাসন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে মৌলিক প্রশ্ন তৈরি করেছে। এসব বিষয়ে এখনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি বলেও উল্লেখ করেছে এসএফভি।

একের পর এক দেশের সমর্থন হারাচ্ছেন ইনফান্তিনো

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাবটি তিনটি মহাদেশীয় কনফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত বাতিল করা হয়। এর পর থেকেই ইনফান্তিনোর প্রার্থিতা নিয়ে বিভিন্ন দেশের অবস্থানে পরিবর্তন দেখা যায়।

৩০ জুলাই ফিনল্যান্ড প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করে। পরে ওয়েলস, সার্বিয়া, ইংল্যান্ড ও ইতালিও একই পথ অনুসরণ করে। সর্বশেষ ১০ সেপ্টেম্বর ফ্রান্স ইনফান্তিনোর প্রতি সমর্থন তুলে নেয়। ফরাসি ফুটবল ফেডারেশনের মতে, ফিফার সুশাসন ও সভাপতিকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক ফুটবলের ঐক্য ও ভাবমূর্তিতে গুরুতর প্রভাব ফেলেছে।

উয়েফার সঙ্গেও বাড়ছে টানাপোড়েন

ইনফান্তিনোর ওপর চাপ শুধু সদস্য দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলেছে।

চিঠির মাধ্যমে উয়েফা সন্দেহ প্রকাশ করেছে, ইনফান্তিনো ও তার ব্যবসায়িক সহযোগীরা কোনো প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছেন কি না। তবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা বাণিজ্যিক প্রস্তাবের বিরোধিতা করলেও ইনফান্তিনো কিছু গুরুত্বপূর্ণ সমর্থনও পেয়েছেন। গত আগস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইনফান্তিনোর পক্ষে অবস্থান নেন।

কবে হবে ফিফা সভাপতি নির্বাচন?

জিয়ান্নি ইনফান্তিনো ২০১৯ ও ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিফা সভাপতি নির্বাচিত হন। এবারও তিনি চতুর্থ মেয়াদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।  আগামী ১৮ মার্চ ২০২৭ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হবে ৭৭তম ফিফা কংগ্রেস। সেখানেই পরবর্তী ফিফা সভাপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে।

আসন্ন নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সুযোগ পাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।