DSF NEWS
ঢাকা Sunday, 20 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
September 20, 2026 9:59 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সেপ্টেম্বর মাসের সভা ২০ সেপ্টেম্বর (রবিবার) সকালে জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক সরকারি নিদের্শনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ে যেসব সরকারি প্রতিষ্ঠানে এক হাজার স্কয়ার ফিটের ছাদ আছে এবং ২০ বছর ব্যবহার উপযোগী সে সকল সরকারি প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপন কারার অনুরোধ জানান। সম্প্রতি দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নকে দেশের অন্যতম এসডিজি ভিলেজ (টেকসই উন্নয়ন গ্রাম) হিসেবে ঘোষণা ও কার্যক্রম শুরু করা হয়েছে। এজন্য পানখালী গ্রামকে উপযোগী করতে সকল দপ্তরের অংশগ্রহণ জরুরি। তিনি বলেন, ডেঙ্গু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। স্কুল-কলেজসহ প্রত্যেকটা দপ্তরে ডেঙ্গুরোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মো: শওকত আলী জানান, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১৬০ জন আক্রান্ত হয় এবং বিভিন্ন হাসপাতালে ৬৯৬জন ভর্তি আছেন। এপর্যন্ত মোট দুই হাজার জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি সকল দপ্তরের সোশ্যাল মিডিয়ায় ডেঙ্গুরোগ বিষয়ে সচেতনতা তৈরির জন্য প্রচারণা কার্যক্রম জোরদার করার অনুরোধ করেন। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে হাম-রুবেলা ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। সিটি কর্পোরেশন ও উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত সকল শিশুকে এই টিকা দেওয়া হবে। তিনি বলেন পানখালী গ্রামে বিশেষ টিমের মাধ্যমে সাধারণ চিকিৎসা এবং ওষুধ সরবরাহ কার্যক্রম চলমান আছে। সভায় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ইউনাইটেড প্রেস ক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির অনুমোদন

আরও পড়ুন: সুশিক্ষিত জাতি গঠনের পেছনে সুশিক্ষিত মায়ের বিকল্প নেই -প্রফেসর হাসিনা জাকারিয়া

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।