DSF NEWS
ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টাংগাইলের চারাবাড়ীতে এসএসএস-এর উদ্যোগে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
September 15, 2026 12:38 pm
Link Copied!

​নিজস্ব প্রতিবেদক, টাংগাইল: সোমবার (১৪ সেপ্টেম্বর) সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর নেশন বিল্ডিং থ্রু ইরাডিকেটিং ম্যালনিউট্রিশন (নেইম) প্রকল্পের আওতায় চারাবাড়ী প্রকল্প অফিসের মিলনায়তনে ‘আধুনিক পদ্ধতিতে গাভী পালন ও খামার ব্যবস্থাপনা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে সংগঠনের ২৫ জন উপকারভোগী খামারি অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন এসএসএস-এর উপ-পরিচালক ও ইসিডিপি বিভাগের বিভাগীয় প্রধান জনাব অদিতি আরজু। এসময় তিনি প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত খামারিদের আধুনিক খামার পরিচালনা, উন্নত জাতের গাভী পালন, সুষম খাদ্য ও রোগ প্রতিরোধ বিষয়ে বিস্তারিত পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

​কর্মশালায় প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য ও সেশন পরিচালনা করেন এসএসএস-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জনাব প্রদীপ কুমার সরকার, এসোসিয়েট প্রোগ্রাম ম্যানেজার জনাব ডা. মো: মাসুদুল আলম এবং নেইম কর্মসূচির সমন্বয়কারী জনাব মো: আক্কেল আলী। সম্পূর্ণ অনুষ্ঠানটির সুষ্ঠু আয়োজন ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন নেইম কর্মসূচির এসডিও জনাব আব্দুল আলিম খান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।