DSF NEWS
ঢাকাFriday , 4 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দাকোপে কৈলাশগঞ্জ বড়বাড়িতে মহাসমারোহে প্রথম বর্ষীয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালিত

DSF NEWS
DSF NEWS
September 4, 2026 7:09 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়বাড়িতে প্রথম বর্ষীয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহাসমারোহে পালিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দাকোপ-বটিয়াঘাটার অসাম্প্রদায়িক ও জননন্দিত জননেতা জনাব আমির এজাজ খান-এর।

তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তাঁর প্রতিনিধিত্ব করেন কৈলাশগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও দাকোপ উপজেলা বিএনপির সিনিয়র নেতা বাবু বেনীমাধব বিশ্বাস। এ সময় তাঁর সঙ্গে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ শিক্ষক দেবব্রত সরদার উপস্থিত ছিলেন। উৎসবের বিভিন্ন আয়োজন ও কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা করেন অধ্যাপক বাবু নারায়ণ চন্দ্র রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক বাবু প্রণব রায়। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন সরজিত রায় কুঞ্জ, চঞ্চল রায়, সঞ্জীত রায়, সমীরন মন্ডল, অনিরুদ্ধ রায় ও সমীর মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ সনাতন সম্প্রদায়ের নারী-পুরুষ। ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভক্তিমূলক পরিবেশ ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, সত্য, ন্যায়, মানবতা, ভালোবাসা ও সম্প্রীতির শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান জানান।

কৈলাশগঞ্জ বড়বাড়িতে প্রথমবারের মতো আয়োজিত এই জন্মাষ্টমী উৎসবকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে উৎসবটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।