হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁর সাপাহার উপজেলার ২ নং গোয়ালা ইউনিয়নের ৩,৪,৫ নং ওয়ার্ডের রোদগ্রাম,নিশ্চিন্তপুর, কোচ কুড়িলিয়া শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা, ২নং গোয়ালা ইউনিয়ন পরিষদের ৩,৪,৫,নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী মোসাঃ পপি আক্তার
১০/০৮/২০২৬ রোজ রবিবার সন্ধ্যা থেকে শুরু করে রাত্রি ১০:৩০ মিনিট পর্যন্ত মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
পরিদর্শন শেষে বিএনপি নেতী মোসাঃ পপি আক্তার বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার। এ দেশের সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন।”
তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব যেন সবাই শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য সবার সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রাখতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ২নং গোয়ালা ইউনিয়নের ৩,৪,৫ ওয়ার্ডের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে এবং সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন।

