মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপের গড়খালি গ্রামের মোজামনগর বাজার এলাকা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (০২ আগস্ট ) বেলা ১ টা ৫০ মিনিটের সময় উপজেলার গড়খালি গ্রামের মোজামনগর বাজারের জিল্লুরের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম সুকিত চন্দ্র ঢালী (৪০)। তিনি পাইকগাছা উপজেলার কেওড়াতলা গ্রামের মৃত মানিক চন্দ্র ঢালীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) শংকর কুমার হীরা, বিপিঃ ৮১০১০১৫১৯৯, মোবাঃ ০১৭১৬৪৮৭৫২৩, দক্ষিন কামিনীবাসিয়া পুলিশ ক্যাম্প, দাকোপ থানার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ২৫ গ্রাম গাঁজা বিক্রি করা অবস্থায় সুকিত চন্দ্র ঢালীকে গ্রেফতার করে এবং তাকে তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। সাথে সাথে আসামিকে আটক করে থানায় আনা হয় এবং মাদক আইনে তার নামে মামলা দায়ের করা হয়। দাকোপ থানার এফআইআর নং-১, তারিখ-০২ আগস্ট, ২০২৬; জি আর নং-৭০, তারিখ- ০২ আগস্ট, ২০২৬; ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। পরবর্তীতে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ খায়রুল বাশার জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয় – বিক্রয় করে আসছিলো। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এই অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন: মাদকবিরোধী সংবাদে চাপে সাংবাদিক, আইনগত ব্যবস্থার আহ্বান
আরও পড়ুন: বিশ্বম্ভরপুরে চোরাচালানবিরোধী অভিযানে জিরা-ভূট্টা জব্দ, ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৫

