DSF NEWS
ঢাকা Thursday, 13 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতবাড়িয়ায় ফের হামলা-ভাঙচুরের অভিযোগ, আদালতে ছয় মামলা

DSF NEWS
DSF NEWS
August 13, 2026 11:17 pm
Link Copied!

কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে বিজ্ঞ আদালতে পৃথক ছয়টি মামলা করা হয়েছে। এরই মধ্যে গত ১২ আগস্ট সকালে পুরনো বাজার এলাকায় ফের হামলার ঘটনায় অন্তত ৬-৭ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মামলার এজাহার ও ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাতবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৩ জুন রুহুল আমিন ফারাজী ও জাবেদ মোল্লার নেতৃত্বাধীন গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কয়েকটি বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুর, আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের মারধরের অভিযোগও রয়েছে।
এ ঘটনায় সজীব মুন্সি, দিদার নুন্সি, সোহাগ শেখ, সাইফুল ফারাজী, মিলু মোল্লা ও আব্দুল্লাহ ফারাজী বাদী হয়ে ২০-২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে বিজ্ঞ আদালতে পৃথক ছয়টি মামলা করেছেন।

জানা যায়, এসব বিরোধের জের ধরে গত ১২ আগস্ট সকাল ৭টার দিকে সাতবাড়িয়া পুরনো বাজার সংলগ্ন এলাকায় আনোয়ার ফারাজী অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন তাকে চারদিক থেকে ঘিরে মারধর ও জখম করে বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে আনোয়ার ফারাজীর স্বজনরা তাকে উদ্ধারে এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে ৬-৭ জন গুরুতর আহত হয়েছেন বলে দাবি ভুক্তভোগীদের।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। তাদের অভিযোগ, বিরোধের জেরে একের পর এক হামলা ও পাল্টা হামলার ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন।
এদিকে স্থানীয়দের একাংশ আলাউদ্দিন শেখের প্রভাব ও সম্পদের উৎস নিয়েও বিভিন্ন প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, কয়েক বছর আগেও সাধারণ জীবনযাপন করা আলাউদ্দিন বিদেশ থেকে ফেরার পর অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। গ্রাম ও শহরে বাড়ি, গরুর খামার এবং সাতবাড়িয়া নতুন বাজার এলাকায় সরকারি জায়গায় দোকান ও বহুতল মার্কেট নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তার ভুমিকা রয়েছে।

সম্প্রতি আলাউদ্দিন শেখকে ঘিরে মানব পাচারসহ আর্থিক লেনদেনের বিষয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে স্থানীয় প্রতিপক্ষের ওপর দায় চাপিয়ে নিজে অনুপস্থিত থেকে তার অনুসারীদের নিয়ে মানববন্ধন করেন। বিষয়টি এলাকায় চলছে নানা গুঞ্জন।

স্থানীয়দের দাবি, সাতবাড়িয়ার ধারাবাহিক হামলা ও সংঘর্ষের ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করুক এবং যারা দায়ী, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।