DSF NEWS
ঢাকা Friday, 10 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পোরশা থানা পুলিশের অভিযানে শিশু ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার

DSF NEWS
DSF NEWS
July 10, 2026 2:53 pm
Link Copied!

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা থানায় দায়ের করা পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলার পলাতক আসামি মো. নুর আলম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর মা মোছা. আলেয়া খাতুন পোরশা থানায় দায়ের করা এজাহারে অভিযোগ করেন, উপজেলার তুড়িপাড়া গ্রামের একটি আমবাগানে নিয়মিত ভেড়া চরাতে যেতেন অভিযুক্ত মো. নুর আলম। ওই বাগানের পাশেই শিশুটি প্রায়ই খেলতে যেত। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত বিভিন্ন সময় শিশুটিকে মোবাইল ফোনে ছবি দেখানোর প্রলোভন দিতেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৪ জুলাই ২০২৬ দুপুর আনুমানিক ২টার দিকে মোবাইল ফোনে ছবি দেখানোর কথা বলে শিশুটিকে আমবাগানের ভেতরে থাকা একটি কাঠের চৌকিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন।

ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে আসামিকে গ্রেফতারে অভিযান শুরু হয়।

এরই ধারাবাহিকতায় ৯ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে পোরশা থানার কালুকান্দর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি মো. নুর আলম মোল্লা (৬০)-কে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে পুলিশ।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: শ্রীবরদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আরও পড়ুন: পানি নেই নদীতে, তবুও নৌকা ভাড়া! তাহিরপুরে চাঞ্চল্য

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।