DSF NEWS
ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

DSF NEWS
DSF NEWS
জুন ১৪, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা প্রশাসন ও বালিজুরী রেঞ্জের যৌথ উদ্যোগে বালিজুরী রেঞ্জের খ্রিস্টান পাড়া এলাকায় পাঁচ বছর মেয়াদি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (স্থানীয় সময়) সকালে উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল আহসান, বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া, বালিজুরী সদর বিট কর্মকর্তা মো. মাজহারুল হকসহ রেঞ্জে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ইআরটি সদস্য এবং স্থানীয় জনগণ।

অনুষ্ঠানে পূর্বে অবৈধভাবে জবরদখলকৃত জমিতে বহেড়া, আমলকি, হরিতকি, চালতা, আতাফল, জলপাই, গাদিলা, জামসহ প্রায় ৪০ প্রজাতির ৩ হাজার দেশীয় বৃক্ষচারা রোপণ করা হয়।

এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। উপজেলা প্রশাসন ও বন বিভাগের এই যৌথ উদ্যোগকে স্থানীয় মহলে সাধুবাদ জানানো হয়েছে।

বৃক্ষরোপণে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, এ ধরনের কর্মসূচি তাদের এলাকার সবুজায়ন ও পরিবেশ উন্নয়নে বড় ধরনের সহায়ক হবে। উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, “পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সবুজ ও সুন্দর শ্রীবরদী গড়ে তুলতে চাই।” এই কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।