DSF NEWS
ঢাকা Tuesday, 7 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দাকোপে সুশীলনের আয়োজনে আইসিসিএপি প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
July 7, 2026 12:02 am
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ খুলনার দাকোপ উপজেলায় বহুঅংশীজনের সমন্বিত সহনশীললতা ও অভিযোজন কার্যক্রম অগজঅ প্রকল্পের আওতায় প্রাথমিক ফলাফল ও তথ্য যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সুশীলনের আয়োজনে বুধবার (১ জুলাই) বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সেমিনার কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু।‎ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক, প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডাঃ সাইয়্যেদুর রহমান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও গ্রামীন উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক কারিমুন নেছা, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল বিভাগের প্রভাষক মোঃ শামীম হাসান, দাকোপ উপজেলা আইটি অফিসার শমীর বিশ্বাস,সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, কমিউনিটি নারী নেত্রী বিচিত্র বালা।উক্ত কর্মশালায় সুশীলন এর প্রতিনিধিগণ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে সম্যক আলোচনা করেন। যাতে বিস্তারিতভাবে প্রান্তিক পর্যায়ের দুর্যোগ-কবলিত মানুষদের নিয়ে কাজ করার কথা বলা হয় এবং প্রান্তিক মানুষদের জলবায়ু সহনশীল ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পটি কাজ করবে। প্রকল্পের আওতায় পানখালী ইউনিয়নের লক্ষ্ণীখোলা গ্রাম প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সফল করার জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় সুশীলন এর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজীব ঘোষ, নুরুন্নবী প্রিন্স, তাপস দাস ও দীপা বিশ্বাস প্রমুখ।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা

আরও পড়ুন: কেশবপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।