DSF NEWS
ঢাকা Monday, 8 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।

DSF NEWS
DSF NEWS
June 8, 2026 5:49 pm
Link Copied!

কেশবপুর যশোর প্রতিনিধি:- যশোরের কেশবপুরে কৃষকদের দক্ষতা, আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫–২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় শতাধিক কৃষক-কৃষাণীর অংশগ্রহণে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। পরে তিনি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকদের দক্ষতা বৃদ্ধি ছাড়া কৃষি খাতে টেকসই উন্নয়ন সম্ভব নয়। পার্টনার প্রকল্প কৃষকদের মাঠ পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কৃষিকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে কৃষি উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “পার্টনার” প্রকল্পের মাধ্যমে কৃষকদের মাঠ পর্যায়ের সমস্যা চিহ্নিত করে সমাধান, উন্নত প্রযুক্তি গ্রহণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে। কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা তাদের চাষাবাদের সমস্যা, অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানান।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।