DSF NEWS
ঢাকা Monday, 6 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইঞ্জিনিয়ার মাহবুব এবং তাহের মৃধার কর্মকান্ডে অতিষ্ঠ লৌহজংয়ের সাধারণ জনগণ

DSF NEWS
DSF NEWS
July 6, 2026 11:22 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ আইনের দুঃশাসন, ক্ষমতার অপব্যবহার, যেন নিয়ম-নীতির নেই কোন বালাই । মুন্সিগঞ্জ-২ আসনের এমপি আব্দুস সালাম আজাদের সমর্থনকারীদের বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে ফুসে উঠছে পদ্মা পাড়ের উপজেলা, মুন্সিগঞ্জ লৌহজং-এর সাধারণ মানুষ।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাও ইউনিয়ন পরিষদে সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

৬ জুলাই সোমবার সকাল ১১ ঘটিকায় লৌহজং উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে শত শত স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ নারী-পুরষ।

মানববন্ধন চলা কালে, ইঞ্জিনিয়ার মাহবুব এবং তাহের মৃধার নেতৃত্বে, এবং আব্দুস সালাম আজাদের সমর্থনকারী মিঠু শেখ, আজিম শেখ, লিটন মাদবর, টিপু সুলতান, শওকত সহ ২০-২৫ জনের একটি দল, বিক্ষোভ সময় হয়েছে এবং মানববন্ধনে হামলা করার চেষ্টা করে। লৌহজ থানা পুলিশের উপস্থিত তৎপরতায় ইঞ্জিনিয়ার মাহবুব এবং তাহের মৃধার হামলা প্রতিহত করা হয়। পরবর্তীতে নিজেদের গা বাচাতে, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদের, তরফ থেকে প্রতিনিধি হিসেবে এম. শুভ আহমেদ এসে ১৫ দিনের সময় চেয়ে মানববন্ধন থেকে বিরত থাকার অনুরোধ করে।

ইঞ্জিনিয়ার মাহবুব এবং তাহের মৃধার কর্মকান্ডে অতিষ্ঠ লৌহজংয়ের সাধারণ জনগণ

ইঞ্জিনিয়ার মাহবুব এবং তাহের মৃধার কর্মকান্ডে অতিষ্ঠ লৌহজংয়ের সাধারণ জনগণ

মানববন্ধন থেকে অভিযোগ করা হয় বেজগাঁও ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও বেজগাঁও ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ তাহের মৃধা ও ইন্জিনিয়ার মোঃ মাহাবুব হোসেন সরকারি সব বরাদ্দ নিয়ে তাদের ইচ্ছে মতো খরচ করে।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির সরকারি বরাদ্দ ইউনিয়নের সব এলাকায় সমানভাবে বণ্টন করা হয়নি। ফলে অনেক প্রকৃত সুবিধাভোগী সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

বক্তারা বলেন, সরকারি বরাদ্দ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং ইউনিয়নের সকল মানুষের কল্যাণে সুষ্ঠু ও স্বচ্ছভাবে বণ্টন করা উচিত। তারা ভবিষ্যতে সরকারি সব ধরনের বরাদ্দ সুষম ও স্বচ্ছভাবে বণ্টনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও বেজগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন মাঝি, লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক চলতি দায়িত্বে মোঃ সাওখয়াত হোসেন রিংকু মাষ্টার, বেজগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মানিক চোকদার, ইউনিয়ন পরিষদ সাধারণ সদস্য মোঃ ইসমাইল হোসেন মোল্লা, বিএনপি নেতা মোঃ রাজ্জাক শেখ, লৌহজং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আকাশ আহমেদ বিদ্যুৎ, বেজগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন শিকদার, বেজগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ কাদির শেখ, বেজগাঁও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক মোঃ আসলাম খানসহ বেজগাঁও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

উল্লেখ্য আগামী ১৫ দিনের মধ্যে মানববন্ধনের বিষয়টি নিষ্পত্তি না হলে পূনরায় মানববন্ধন ও কঠোরতম বিক্ষোভ মিছিলের ডাক দিবেন বলে তারা জানিয়েছেন ।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: কেশবপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।

আরও পড়ুন: ‎সুনামগঞ্জের আলোচিত গৌরারং ইউনিয়নে ১১ বছরের শিশু ধর্ষণকারী বদরুলকে আটক করেছে পুলিশ

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।