মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর জেলার কৃতি সন্তান ও সুপরিচিত ব্যক্তিত্ব মনোয়ারুল ইসলাম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। ঈদুল আজহার এই মহান উৎসবে তিনি বলেন,
“পবিত্র ঈদুল আজহা সকলের জীবনে আনন্দ, শান্তি, ত্যাগের চেতনা ও ভ্রাতৃত্বের নতুন আলো ছড়িয়ে দিক।
শেরপুরবাসীসহ সারাদেশের মানুষ যেন সুস্থ ও আনন্দময় ঈদ উদযাপন করতে পারেন, এই কামনা করছি।” মনোয়ারুল ইসলাম আরও বলেন, ঈদের এই পবিত্র দিনে আমরা যেন অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই এবং সমাজে সাম্য ও কল্যাণের বার্তা প্রতিষ্ঠা করি।
শেরপুরের সচেতন মহল মনোয়ারুল ইসলামের এই শুভেচ্ছাকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেন, তিনি সবসময় শেরপুরের উন্নয়ন ও মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখেন। ঈদ মোবারক! পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলকে। ঈদের আনন্দ সকলের ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক।

