DSF NEWS
ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

৭ নং মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন

DSF NEWS
DSF NEWS
মে ২৬, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: ঈদুল আজহার পবিত্র উৎসব উপলক্ষে ৭ নং মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা মাস্টার সকল এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

সোহেল রানা মাস্টার বলেন, “পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর ঐক্য, ত্যাগ ও ভ্রাতৃত্বের প্রতীক। এই মহান উৎসবে সকলের জীবনে আসুক আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। কুরবানির এই শিক্ষা যেন আমাদেরকে আরও সহমর্মিতা ও মানবিকতার পথে এগিয়ে নিয়ে যায়।”

পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে নিয়ে আসে আত্মত্যাগ ও ভ্রাতৃত্বের বার্তা। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে কোরবানি করার মাধ্যমে প্রকৃত আনুগত্য প্রকাশিত হয়। ঈদুল আজহার এই ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আসুন আমরা সব ভেদাভেদ ভুলে এলাকার উন্নয়নে একযোগে কাজ করি।আসন্ন মালিঝিকান্দা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করি। আপনাদের সুখে-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকতে চাই।মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বালা-মুসিবত থেকে হেফাজত করুন।
ঈদ মোবারক!

তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দময় দিনে গরিব-দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলকে ঈদুল আজহার মোবারকবাদ।”

এলাকাবাসী সোহেল রানা মাস্টারের এই শুভেচ্ছাকে স্বাগত জানিয়েছেন। ঈদের আনন্দ যেন সকলের মাঝে ছড়িয়ে পড়ে এমন প্রত্যাশা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।