DSF NEWS
ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন কমিউনিটি লিডার ও সাংবাদিক মকিস মনসুর

DSF NEWS
DSF NEWS
মে ২৭, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও যুক্তরাজ্য সহ বিশ্বময় বসবাসকারী সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এক শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টার এর ট্রাষ্টি ও বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন কাডিফ ইউকে’র সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর , বলেন “ত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে আত্মত্যাগ, মানবতা ও সৌহার্দ্যের শিক্ষা নিয়ে আসে। এই ঈদ হোক সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বার্তা।”

কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির ও কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় ঈদের আনন্দ, ত্যাগ ও মানবতার চেতনাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি আত্মত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা। এই পবিত্র উৎসব মানুষের মাঝে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করুক— এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

তিনি বলেন “ঈদের প্রকৃত শিক্ষা হলো ত্যাগ ও মানবতার কল্যাণে একে অপরের পাশে দাঁড়ানো। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের সঙ্গে আত্মার সম্পর্ক অটুট রয়েছে। ঈদের এই আনন্দ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।

সংবাদ প্রেরক ;
সাজেল আহমেদ,
কার্ডিফ,ওয়েলস ইউকে,
২৭ শে মে ২০২৬ ইংরেজি,

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।