DSF NEWS
ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

মিথ্যা অভিযোগ ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ‘সংবাদ সম্মেলন

DSF NEWS
DSF NEWS
মে ২২, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় মিথ্যা অভিযোগ ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ‘সংবাদ সম্মেলন’ করেছেন সলঙ্গা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারি আল আমিন মন্ডল ও সিরাজগঞ্জ রোড শাখা শিবিরের সভাপতি আসলাম আলী।

শুক্রবার (২২ মে) সকালে থানার হাটিকুমরুল ইউনিয়নের সি আর বিসি মামা ভাগ্নে হোটেল এ প্রতিবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগীরা জানান,গত ২১ মে স্থানীয় দৈনিক কলম সৈনিক পত্রিকায় সলঙ্গায় তালাকপাপ্তা নারীকে ঘরে তুলে দিয়ে বাড়ির সদস্যদের গৃহ ছাড়ার অভিযোগ এই শিরোনামে প্রকাশিত যে সংবাদ প্রকাশ করছে যা মিথ্যা, বানোয়াট, অসত্য, ভিত্তিহীন, আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ গত (১২ মে) দুপুর থেকে সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রামে স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতে স্বামী মাজারুল ইসলাম রাকিবের বাড়িতে ময়না খাতুন নামে এক নারী অনশন কর্মসূচি শুরু করেন। দির্ঘ ৯ দিন পার হলেও কোন সমাধান না হওয়ায় ঐ গ্রামের প্রধানবর্গ ও রাজনৈতিক নেতারা সমাধানের চেষ্টা করলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোঃ সোলাইমান হোসেন তার শালক রাকিব কে গোপন করে রেখে দেয়, সেই সাথে নিজের প্রভাব বিস্তার করে ভুক্তভোগী ময়না খাতুন কে অশালীন ভাষা ও প্রান নাশের হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেন, জানাযায়, রাকিবের সাথে দির্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো, ময়নার অন্যত্র বিয়ে ঠিক হলে রাকিব তা ভেঙে দিয়ে তাঁর খালুকে সাথে নিয়ে কাজীর মাধ্যমে ময়নাকে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন যোগাযোগ রাখলেও সম্প্রতি রাকিব সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেয় নিরুপায় হয়ে ময়না খাতুন ওই বাড়িতে অনশন শুরু করলে রাকিব ও তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপনে চলেযায়। এবিষয়ে গ্রামের জনসাধারণ, প্রধানবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বিয়ের নিকাহনামা সত্যতা যাচাই করে স্বামী রাকিবের বাড়িতে থাকতে বললে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যক্তি স্বার্থে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ ও সংবাদ প্রচার করে। এই বিষয়ে সঠিক তদন্ত করে মিথ্যা অভিযোগ প্রত্যাহার করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।