DSF NEWS
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

ত্যাগের আদর্শে উজ্জীবিত হোক ঈদুল আযহা : আমির হোসাইন

DSF NEWS
DSF NEWS
মে ১৯, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তাহিরপুর উপজেলার আমির হোসাইন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম জাতির জন্য ত্যাগ, আনুগত্য ও আত্মসমর্পণের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.) মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে প্রস্তুত হয়ে যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা মানবজাতির জন্য চিরন্তন অনুপ্রেরণা হয়ে আছে।

তিনি আরও বলেন, কোরবানির মাধ্যমে মানুষ শুধু পশু জবাই করে না, বরং নিজের ভেতরের লোভ, অহংকার ও স্বার্থপরতাকেও ত্যাগ করার শিক্ষা গ্রহণ করে। ঈদুল আযহার মূল শিক্ষা হলো আত্মত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার কল্যাণে একে অপরের পাশে দাঁড়ানো।

আমির হোসাইন বলেন, কোরবানির মাংস আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও অসহায় মানুষের মাঝে বিতরণের মধ্য দিয়ে সমাজে সম্প্রীতি ও সাম্যের বন্ধন আরও সুদৃঢ় হয়। পবিত্র এই উৎসব সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই আমার প্রত্যাশা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।