DSF NEWS
ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, আহত ৬

DSF NEWS
DSF NEWS
মে ১৪, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গ্রাম্য সরদার-মাতাব্বরদের উপস্থিতিতে সালিশ বৈঠকে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এসময় হামলাকারীদের হাতে নারীসহ ৬ জন আহত হয়েছেন। গত শনিবার বিকেলে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ (পূর্বপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে সবুজ মিয়া (৩৪), মৃত. আব্দুল মোতালিবের ছেলে লুৎফুর রহমান (৫০), লুৎফুর রহমানের ছেলে আব্দুল মান্নান (২১), হাজ্বী মিয়াব আলীর মেয়ে রাহিমা আক্তার (২৫), বাশার আহমেদ (২২) ও মৃত. আব্দুল কাদিরের ছেলে শামছুল হক (৪৫)। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় রবিবার দুপুরে আহত সবুজ মিয়ার বাবা মজিবুর রহমান বাদী হয়ে জাহাঙ্গীর মিয়া (৪২) নামে একজনকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বভাগ (পূর্বপাড়া) গ্রামের সবুজ মিয়া গংদের সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর মিয়া গংদের জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। শনিবার বিকালে উভয়পক্ষের লোকজন জমি-জমার বিরোধ মেটানোর জন্য স্থানীয়দের উপস্থিতিতে সালিশি বৈঠকে বসেন। বৈঠকের এক পর্যায়ে জাহাঙ্গীর মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষ সবুজ মিয়ার লোকজনের ওপর হামলা চালান। এসময় প্রতিপক্ষের হামলায় আহত হন নারীসহ ৬ জন। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহতদের মধ্যে গুরুতর আহত সবুজ মিয়ার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

আহতদের স্বজনেরা জানান, পূর্ব পরিকল্পিতভাবে জাহাঙ্গীর মিয়ার লোকজন সালিশি বৈঠকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ৬ জনকে আহত করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনার পর থেকে হামলাকারী জাহাঙ্গীর মিয়া ও তাঁর লোকজন গা ঢাকা দিয়েছেন। তাই তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সালিশ বৈঠকে থাকা কয়েকজন বলেন, তাদের মধ্যে বিবাদমান দ্বন্দ্ব নিরসন করতে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে জাহাঙ্গীরের লোকজন সবুজের লোকদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

এ বিষয়ে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তার করতে মাঠে কাজ করছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।