DSF NEWS
ঢাকাWednesday , 6 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. গণমাধ্যম
  12. জাতীয়
  13. টেক রিলেট
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিবস পালিত
আজকের সর্বশেষ সবখবর

২০২৬ সালের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফুটবল টুর্নামেন্টে খুলনা জেলা চ্যাম্পিয়ন দাকোপ মহিলা ফুটবল দল

DSF NEWS
DSF NEWS
May 6, 2026 12:10 am
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: ​ দাপুটে ফুটবল খেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দাকোপ মহিলা ফুটবল দল। খুলনার সোনাডাঙ্গায় ০৫ মে মঙ্গলবার ফাইনালে তারা ফুলতলা মহিলা ফুটবল দলকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়েছে। ​শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণে ছিল দাকোপের মেয়েরা।

পরিকল্পিত আক্রমণ আর দুর্দান্ত রক্ষণে ফুলতলাকে কোণঠাসা করে রাখে তারা। খেলার প্রথমার্ধেই ২ গোল করে এগিয়ে যায় দাকোপ মহিলা দল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দিয়ে তারা একের পর এক গোল আদায় করে নেয়। শেষ বাঁশি বাজা পর্যন্ত ফুলতলা কোনো গোল শোধ করতে না পারায় ৪-০ ব্যবধানে শিরোপা নিশ্চিত হয় দাকোপের।

২০২৬ সালের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফুটবল টুর্নামেন্টে খুলনা জেলা চ্যাম্পিয়ন দাকোপ মহিলা ফুটবল দল

দারুন খেলার ছন্দে থেকে বিজয় ছিনিয়ে এনেছে চুনকুঁড়ি স্কুলের লাবনী, আবুল হোসেন স্কুলের রুপা, এবং লাউডোব বানিশান্তা স্কুলের ঈশিতা। ​উল্লেখ্য যে, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর আয়োজনে এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুলের সমন্বয়ে গঠিত দলগুলো অংশ গ্রহণ করে। দাকোপের এই সাফল্যে স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে। দাকোপ প্রেসক্লাবের পক্ষ থেকে এবং সমগ্র দাকোপ বাসীর পক্ষ ​অভিনন্দন দাকোপ উপজেলা মহিলা ফুটবল দলকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।