DSF NEWS
ঢাকাTuesday , 5 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. গণমাধ্যম
  12. জাতীয়
  13. টেক রিলেট
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিবস পালিত
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক

DSF NEWS
DSF NEWS
May 5, 2026 2:25 pm
Link Copied!

আমির হোসেন স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট,নগদ টাকা, একটি মোটরসাইকেলসহ আল ফয়সাল(৩১)নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়ন ননাই গ্রামে মৃত সুজাত মিয়ার ছেলে।

রবিবার(০৩ মে) রাতে উপজেলার বাদাঘাট বাজারের কালীবাড়ি এলাকায় সন্দেহভাজন অবস্থায় তাকল একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলামের নেতৃত্বে সঙ্গী ফোর্স নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার কালীবাড়ি এলাকায় সন্দেহভাজন অবস্থায় আল ফয়সালকে একটি মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ১লাখ ৪ হাজার ৮শত টাকা, অন্যান্য নগদ অর্থ এবং একটি ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। তার বিরুদ্ধে
দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহও পূর্বেও একাধিক মামলা রয়েছে।

বাদাঘাট তদন্ত ক্যাম্পের ইনচার্জ নাজমুল ইসলাম বলেন,যেখানে মাদক,সেখানেই অভিযান চলবে, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিটি ইউনিয়ন ও গ্রামকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।